রাজনীতি

ঢাকার চার আসনে হাড্ডাহাড্ডি লড়াই, প্রধানমন্ত্রী দৌড়ে শীর্ষে তারেক

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ঢাকার চার আসনে হাড্ডাহাড্ডি লড়াই, প্রধানমন্ত্রী দৌড়ে শীর্ষে তারেক

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে চলছে কে জিতবে, কে হবেন প্রধানমন্ত্রী-এই আলোচনা। ভোটের আর মাত্র কয়েক দিন বাকি থাকতেই সামনে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সোচ্চার–এর একটি প্রাক-নির্বাচনী জরিপ। জরিপের ফল অনুযায়ী, আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোচ্চার রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন-ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৫ ও ঢাকা-১৭-নিয়ে এই জরিপ পরিচালনা করেছে। উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ থাকায় আসনগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচন করা হয়। জরিপে মোট ২ হাজার ২৪১ জন উত্তরদাতার তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ, শিক্ষা, মাসিক আয় ও ধর্মীয় পরিচয়ের পাশাপাশি তাদের ভোটদানের ইচ্ছাও বিশ্লেষণ করা হয়।

ঢাকা-১৭ আসন: তারেক রহমান বনাম জামায়াত প্রার্থী

ঢাকা-১৭ আসনকে রাজধানীর সবচেয়ে ‘হেভিওয়েট’ আসন হিসেবে ধরা হচ্ছে। এখান থেকেই নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. এস এম খালিদুজ্জামান।

জরিপ অনুযায়ী, এ আসনে ৩৫ শতাংশ ভোটার বিএনপি জোটকে এবং ৩২ শতাংশ ভোটার জামায়াত জোটকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ভোটারদের মধ্যে ৪৬.৪ শতাংশ মনে করেন বিএনপি জোট জয়ী হবে, আর ২৭.৪ শতাংশের ধারণা জামায়াত জোট জিতবে।

ঢাকা-১৫ আসন: জামায়াত আমিরের শক্ত ঘাঁটি

ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন।

এই আসনে জামায়াত জোটের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। জরিপে ৩৯.৫ শতাংশ ভোটার জামায়াত জোটের পক্ষে, আর ৩০ শতাংশ বিএনপি জোটের পক্ষে মত দিয়েছেন।
এখানকার ৪৯.২ শতাংশ ভোটার মনে করেন জামায়াত জোট জয়ী হবে, বিপরীতে ৩২.৫ শতাংশ বিএনপি জোটের জয়ের ব্যাপারে আশাবাদী।

ঢাকা-১৩ আসন: হাড্ডাহাড্ডি লড়াই

ঢাকা-১৩ আসনেও দেখা যাচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এখানে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক মুখোমুখি।

জরিপে ৩৬.৮ শতাংশ ভোটার বিএনপি জোটকে এবং ৩৪ শতাংশ ভোটার জামায়াত জোটকে সমর্থন জানিয়েছেন।
এ আসনে ৪২.৬ শতাংশ ভোটার মনে করেন বিএনপি জোট জিতবে, আর ৩৯.৬ শতাংশ জামায়াত জোটের জয়ের সম্ভাবনা দেখছেন।

ঢাকা-১১ আসন: নাহিদ ইসলামের আসনে এগিয়ে জামায়াত জোট

ঢাকা-১১ আসনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে প্রার্থী হওয়ায়। তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। বিপরীতে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুম।

এই আসনে জরিপে ৪১.৪ শতাংশ সমর্থন পেয়েছে জামায়াত জোট, আর ৩৭ শতাংশ বিএনপি জোট।
ভোটারদের ৪৫.৭ শতাংশ মনে করেন জামায়াত জোট জয়ী হবে, যেখানে ৪০.৬ শতাংশের মতে বিএনপি জোটের জয়ের সম্ভাবনা রয়েছে।

জরিপে প্রধানমন্ত্রী পছন্দ: এগিয়ে তারেক রহমান

জরিপে ভোটারদের কাছে প্রশ্ন রাখা হয়-‘এই বছর কে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি মনে করেন?’

এর জবাবে-

  • ৪২.১% ভোটার তারেক রহমানকে

  • ৩৪.৯% ভোটার জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে
    সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়া,

  • ১৬.২% ভোটার সিদ্ধান্তহীন

  • ৪.১% মন্তব্য করতে অনিচ্ছুক

  • ১.৮% নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান

লিঙ্গভিত্তিক বিশ্লেষণ

জরিপে অংশ নেওয়া-

  • ৪২.৪% পুরুষ ভোটার তারেক রহমানকে

  • ৩৪.৩% পুরুষ ভোটার ডা. শফিকুর রহমানকে
    প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।

অন্যদিকে,

  • ৪১.৭% নারী ভোটার তারেক রহমানকে

  • ৩৫.৫% নারী ভোটার জামায়াত আমিরকে
    প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন।

সারসংক্ষেপ

সোচ্চারের জরিপ অনুযায়ী,

  • ঢাকা-১৭ ও ঢাকা-১৩ আসনে বিএনপি জোট এগিয়ে,

  • ঢাকা-১৫ ও ঢাকা-১১ আসনে জামায়াত জোট শক্ত অবস্থানে।

সব মিলিয়ে, রাজধানীর গুরুত্বপূর্ণ চার আসনের ভোটারদের বিবেচনায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন।


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

১৯ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে


পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার

২ দিন আগে

Dr.Mahfuzul Alom