রাজনীতি

ডিবি হেফাজতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের চার কেন্দ্রীয় নেতাসহ ১৫ নেতাকর্মী

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ডিবি হেফাজতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের চার কেন্দ্রীয় নেতাসহ ১৫ নেতাকর্মী

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে চারজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা রয়েছেন।

আটককৃতরা হলেন:

আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. নাসিরুল কবির কায়েম (৩৫)।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আরিফ হোসেন (৪৬)।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১)।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রায়হান রনি (৩০)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬)।

পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সজিবুল হক রানা (৩৮)।

যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭)।

হাজারীবাগ থানা আওয়ামী লীগের ২২ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন রুবেল (৪৫)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. কাজী আবু দাউদ লালন (৫৯)।

শাহবাগ থানা যুবলীগের সভাপতি মো. মোস্তফা (৫৫)।

মতিঝিল থানা ছাত্রলীগের সহ সভাপতি শাওন কুমার দাস (২৮)।

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ সোহেল (২৪)।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন (২৭)।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৮)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন
ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে ক্যাম্পাসের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও। বিকেলের দিকে সেখানেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে

২ ঘন্টা আগে


হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা
হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির, ছাত্রশক্তি ও জকসু নেতাদের ওপর হামলার ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর নেতারা।তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত হয়ে হাসপাতালে...

২ ঘন্টা আগে


ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’
ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের

২ ঘন্টা আগে


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom