ডিএমপি কমিশনার: অপরাধ নিয়ন্ত্রণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য
অনলাইন ডেস্ক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনসম্পৃক্ততাকে পুলিশের সাফল্যের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশান থানায় ল' অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি (এলওসিসি) আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে স্থানীয় জনসাধারণের আর্থিক সহায়তা ও উদ্যোগে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে অপরাধ দমন এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা সহজ হয়েছে।
এলওসিসি'র সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত জানান, গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন সোসাইটির সম্মিলিত উদ্যোগে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর লক্ষ্যে এলওসিসি প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ২৫টি সিসি ক্যামেরা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রায় ১৫০০ সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
সংস্থার মহাসচিব শামসুল আরেফিন চৌধুরী কারিগরি দিক তুলে ধরে জানান, এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ জনগণের অর্থায়নে পরিচালিত হলেও ডিএমপি'র তত্ত্বাবধানে এর কার্যক্রম পরিচালিত হয়।
এলওসিসি'র সহ-সভাপতি শওকত হোসেন দিলন বলেন, এলাকাটিতে সিসি ক্যামেরা স্থাপনের পর থেকে রাস্তায় সংঘটিত অপরাধ (স্ট্রিট ক্রাইম) প্রায় নেই বললেই চলে। তিনি উল্লেখ করেন, গত ১৩ বছরে এলওসিসি প্রমাণ করেছে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাগরিক-পুলিশের সহযোগিতার মাধ্যমে কীভাবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা যায়। সভায় উপস্থিত সকলে গুলশান-বারিধারা অঞ্চলের এই মডেলটিকে রাজধানীর অন্যান্য এলাকার জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
সভা শেষে ডিএমপি কমিশনার গুলশান থানা ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যক্রম পরিদর্শন করেন।
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...
১ দিন আগে
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...
১ দিন আগে
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
৩ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
৩ দিন আগে
