শিক্ষা

ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা, নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা, নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা

ছবি: সংগৃহীত


সরকার এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে। একইসঙ্গে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনতে নতুন কারিকুলাম প্রণয়নের কাজও চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সাল থেকে নতুন এই পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে শুরু হলেও প্রায়ই প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সময়সূচি পিছিয়ে যায়। এর ফলে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতায় নেতিবাচক প্রভাব ফেলে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষা শেষ করা গেলে সিলেবাস, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষাগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে। এতে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে শিক্ষা বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশের কাজ সম্পন্ন করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।

মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো-শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় প্রবেশ করতে পারে।

কারিকুলাম সংস্কারের কাজ চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করা গেলে নতুন সময়সূচি বাস্তবায়ন সহজ হবে। এজন্য অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করার মতো করে পুরো শিক্ষা কার্যক্রম পুনর্বিন্যাস করার ওপর জোর দেওয়া হচ্ছে


‘জুলাই’ জাতির গৌরবের স্মৃতি, উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
‘জুলাই’ জাতির গৌরবের স্মৃতি, উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নবপ্রজন্ম সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে...

২ দিন আগে


মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা
মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা

শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলতে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করা হয়।প্রচারিত বার্তায় বলা হয়, বিশেষ করে মাগরিবের

৩ দিন আগে


ভর্তির সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে অনুপ্রবেশ, মামলা নয়—দেওয়া হচ্ছে আরেকটি সুযোগ
ভর্তির সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে অনুপ্রবেশ, মামলা নয়—দেওয়া হচ্ছে আরেকটি সুযোগ

ভর্তির সুযোগ না পাওয়ার ক্ষোভে ভারতের দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান-আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিলেন এক তরুণ। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে প্রযুক্তিগত দক্ষতা যাচাইয়ের আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।জানা গেছে, সাইবার সিকিউরিটিতে নতুন চালু হওয়া ব্যাচেলর কোর্সে আবেদন করেছিলেন ওই তরুণ। কিন্তু...

৫ দিন আগে


ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ
ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ

সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পালের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, ট্রোল, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পুলিশি তদন্ত এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সম্ভাব্য তদন্ত-সব মিলিয়ে কয়েক দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।সোমবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom