জাতীয়

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


রাজধানীতে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় দেশের গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক আয়োজন, যা চলবে আগামী ৬ মে পর্যন্ত।

এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন। সরকার পরিচালনা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত প্রস্তাবই সর্বোচ্চ—৪৪টি।

চার দিনব্যাপী সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানো, জনসেবার মান উন্নয়ন এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে জনসেবার মানোন্নয়ন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল হবে।


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

২ ঘন্টা আগে


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

৫ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৬ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom