ডিসিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ না পাওয়ার অভিযোগ রাষ্ট্রপতির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময়ের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে আগত ডিসিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “গত বছর ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাইনি। তখনকার সরকার রাষ্ট্রপতিকে সেই সুযোগ দেয়নি। বর্তমান নির্বাচিত সরকার সেই প্রথা আবার চালু করায় আমি ধন্যবাদ জানাই।”
তিনি বলেন, প্রশাসন হলো রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। তাই জনগণের প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তোলা জরুরি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, দীর্ঘ সময়ের “অপশাসন” শেষে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনা, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সেবার সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে দ্রুত পৌঁছায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় ডিসিদের পেশাদার দায়িত্ব পালনের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
জ্বালানি সংকট ও বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাজার মনিটরিং জোরদার করা এবং অবৈধ মজুদদারি রোধ করা জরুরি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি ও দুঃশাসন। প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও আন্দোলনের শহীদদের অবদান স্মরণ করেন।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
২ ঘন্টা আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
৩ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৬ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৭ ঘন্টা আগে
