দৌলতদিয়ায় নদীতে পড়া বাসটির ফিটনেস, ট্যাক্সটোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিলো উত্তীর্ণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিআরটিএ সূত্র জানায়, এসবি সুপার ডিলাক্স পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৪৯ নম্বরের বাসটি গত ৫ জুন রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় র্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় বাসচালক আহত হন।
ঘটনার পর বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তথ্য যাচাই করে দেখা যায়, বাসটির ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ এবং রুট পারমিটের মেয়াদ উত্তীর্ণ ছিল। তা সত্ত্বেও যানটি যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
এ প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ১২ ও ২৪ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর ১৯ ও ৪৬ বিধি অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িক স্থগিত করার সুপারিশ করা হয়েছে।
মুহাম্মদ অহিদুর রহমান বলেন, বাসটির রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল এবং চালকের লাইসেন্সের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআরটিএ কুষ্টিয়া সার্কেলকে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে চার সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সচেতন মহল বলছে, সড়ক ও নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
৯ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
১২ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১৩ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
২১ ঘন্টা আগে
