রাজনীতি

দেশব্যাপী সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


দেশব্যাপী সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন

ছবি: সংগৃহীত


শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ এপ্রিল) দেশের বিভিন্ন ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নেতৃদ্বয় বলেন, তারা এমন একটি ক্যাম্পাস পরিবেশ চান যেখানে ভয়, দখলদারিত্ব ও রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না; বরং মুক্তচিন্তা, নিরাপত্তা, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের চর্চা নিশ্চিত হবে। অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

তারা আরও বলেন, দেশের প্রতিটি শিক্ষাঙ্গন সৌহার্দ্য, শৃঙ্খলা ও নৈতিকতার উদাহরণ হয়ে উঠুক-এটাই তাদের প্রত্যাশা। শিক্ষার্থীরা জ্ঞানচর্চা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কোনো গোষ্ঠী যদি পুনরায় ক্যাম্পাসে দখলদারিত্ব, অস্ত্রের মহড়া বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংগঠনটি গণআন্দোলন গড়ে তুলবে।

একই সঙ্গে অন্যান্য ছাত্রসংগঠনের প্রতি দায়িত্বশীল আচরণ ও সহাবস্থানের মাধ্যমে রাজনীতি চর্চার আহ্বান জানানো হয়। নেতারা বলেন, শিক্ষার্থীবিরোধী ও সন্ত্রাসনির্ভর রাজনীতির পরিণতি কখনোই শুভ হয় না।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

২ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৪ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom