দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত : সিইসি
অনলাইন ডেস্ক
কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসী বাংলাদেশিদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতীকী হিসেবে কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন সিইসি।
সিইসি তার বক্তব্যে বলেন, "গণতন্ত্র তখনই অন্তর্ভুক্তিমূলক হয়, যখন সব নাগরিক, তারা যেখানেই থাকুক না কেন, দেশের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে।"
তিনি প্রবাসীদের ভোটাধিকার আরও সহজলভ্য করার ওপর জোর দেন এবং বলেন, প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবেই তাদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন সিইসি।
এই নতুন উদ্যোগের ফলে কানাডায় বসবাসরত বাংলাদেশিরা এখন অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত সেবা নিতে পারবেন।
কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপ প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে জাতীয় উন্নয়নে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দেওয়া হবে এবং দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের মতামত প্রতিফলিত হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৯ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
৯ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১৪ ঘন্টা আগে
