কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ও আলোচিত ইসলামী বক্তার একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
ধর্মীয় আলোচনা ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার কারণে শায়খ আহমাদুল্লাহ দেশের অন্যতম পরিচিত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার বক্তব্য ও বিভিন্ন উদ্যোগ নিয়মিত জনআলোচনায় স্থান পায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন ধরেই তিনি দেশের জনপ্রিয় ইসলামী বক্তাদের একজন। তার ওয়াজ, ধর্মীয় আলোচনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনার জন্ম দেয়।
তৃতীয় স্থানে আছেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। বিভিন্ন টেলিভিশন টকশো, সমসাময়িক ইস্যুতে মন্তব্য এবং অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নিয়মিত আলোচনায় থাকেন। ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ে তার বক্তব্য প্রায়ই জনপরিসরে বিতর্ক ও আলোচনার সৃষ্টি করে।
চতুর্থ স্থানে রয়েছেন মুফতি রেজাউল করীম আবরার। বিভিন্ন ধর্মীয় মতপার্থক্য ও সমসাময়িক বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরার কারণে তিনি পরিচিতি লাভ করেছেন। কওমিপিডিয়ার মূল্যায়নে, তুলনামূলক কম বয়সেই তিনি উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওলামা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মাওলানা আলী হাসান উসামা। সম্প্রতি খেলাফত মজলিস ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর তাকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কওমিপিডিয়ার মতে, রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং পরবর্তী বক্তব্যগুলো তাকে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইসলামী বক্তায় পরিণত করেছে।
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
৪ ঘন্টা আগে
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
১৬ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
২০ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
২১ ঘন্টা আগে
