আন্তর্জাতিক

ধৈর্যের সীমা আছে, সামরিক পদক্ষেপের ইঙ্গিত সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


ধৈর্যের সীমা আছে, সামরিক পদক্ষেপের ইঙ্গিত সৌদি আরবের

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব কঠোর বার্তা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইরানের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে সৌদি আরব দ্বিধা করবে না।

রাজধানী রিয়াদ-এ আরব ও ইসলামি দেশগুলোর জরুরি বৈঠক শেষে তিনি বলেন, “আমাদের সক্ষমতা যথেষ্ট, কিন্তু আমাদের ধৈর্য সীমাহীন নয়। পরিস্থিতি যেকোনো সময় ভিন্ন দিকে মোড় নিতে পারে।” তার এ বক্তব্যে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০২৩ সালে পুনঃস্থাপিত সৌদি-ইরান সম্পর্কের যে আস্থার ভিত্তি তৈরি হয়েছিল, তা বর্তমানে ভেঙে পড়েছে। তিনি ইরান-এর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে “পূর্বপরিকল্পিত শত্রুতামূলক পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব প্রয়োজনে আত্মরক্ষার স্বার্থে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। একই সঙ্গে সতর্ক করে বলেন, চলমান উত্তেজনা অব্যাহত থাকলে এর রাজনৈতিক ও নৈতিক দায় ইরানকেই বহন করতে হবে।

তবে সৌদি আরব এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। তা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে সংলাপের পথ সংকুচিত হয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন।


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১৩ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১৪ ঘন্টা আগে


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

২৩ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom