ধনী বিদেশিদের দ্রুত ভিসা দেওয়ার ‘ট্রাম্প গোল্ড কার্ড’ প্রকল্প চালু
আন্তর্জাতিক ডেস্ক
ধনী বিদেশিদের যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা প্রদানের লক্ষ্য নিয়ে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামে নতুন একটি অভিবাসন প্রকল্প চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, এই কার্ড ‘যোগ্য ও যাচাইকৃত আবেদনকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ’, যা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে তাদের প্রয়োজনীয় প্রতিভা ধরে রাখতে সহায়তা করবে।
প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, অন্তত ১০ লাখ (এক মিলিয়ন) ডলার দিতে সক্ষম ধনী বিদেশিরাই এ ভিসার জন্য যোগ্যতা পাবেন। এর মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন। ব্যবসায়িক স্পন্সরের ক্ষেত্রে এই পরিমাণ বাড়িয়ে ২০ লাখ (দুই মিলিয়ন) ডলার নির্ধারণ করা হয়েছে।
ওয়েবসাইট জানায়, এই ভিসার একটি ‘প্লাটিনাম’ সংস্করণও চালু করা হবে, যা পাঁচ মিলিয়ন ডলার পরিশোধকারী আবেদনকারীদের বিশেষ কর ছাড়সহ বাড়তি সুবিধা দেবে। প্রতিটি আবেদন যাচাইয়ের আগে ১৫ হাজার ডলার প্রক্রিয়াকরণ ফিও জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।
ফেব্রুয়ারিতে ঘোষণার পর থেকেই প্রকল্পটি সমালোচনার মুখে পড়ে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অভিযোগ, এই উদ্যোগ ধনী ব্যক্তিদের অন্যায্য সুবিধা দেবে। ট্রাম্প অবশ্য এটিকে ‘উচ্চমানের পেশাদারদের’ টার্গেট করে তৈরি একটি পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ‘‘আমরা এমন লোক চাই যারা উৎপাদনশীল। যারা ৫০ লাখ ডলার দিতে পারে, তারা নিজেদের জন্যও কর্মসংস্থান তৈরি করতে সক্ষম।’’
এদিকে ট্রাম্প প্রশাসন একদিকে যেমন অবৈধ অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা নিচ্ছে, তেমনি বেশ কিছু দেশ—বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের—১৯টি দেশের আবেদন স্থগিতও করেছে। আশ্রয়প্রার্থীদের বহু মামলার পর্যালোচনা স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
সাম্প্রতিক আরেক সিদ্ধান্তে ট্রাম্প এইচ–১বি ভিসার নতুন আবেদনকারীদের জন্য ফি বাড়িয়ে ১ লাখ ডলার নির্ধারণে স্বাক্ষর করেন। এ আদেশের পর প্রযুক্তি খাত ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। যদিও পরবর্তীতে হোয়াইট হাউস জানিয়েছে, ফি কেবল বিদেশে অবস্থানরত নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
ট্রাম্প এর আগে বলেছিলেন, ‘গোল্ড কার্ড’ বিক্রি করলে দেশটির বাজেট ঘাটতি কমাতে সাহায্য হবে। তবে সমালোচকেরা বলছেন, এই পরিকল্পনা মূলত ধনী বিদেশিদের জন্য বিশেষ সুবিধা তৈরির একটি পথ।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এইচ–১বি ভিসাকে বছরে ৮৫ হাজারে সীমাবদ্ধ রেখেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস-এর তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য এই ক্যাটাগরিতে আবেদন নেমে এসেছে প্রায় ৩ লাখ ৫৯ হাজারে—যা চার বছরের মধ্যে সবচেয়ে কম।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১৬ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
