সারাদেশ

ধর্ষণ ও সহিংসতার দ্রুত বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ আজ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ধর্ষণ ও সহিংসতার দ্রুত বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ আজ

ছবি: সংগৃহীত


সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংস ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। পোস্টে তিনি জানান, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ আয়োজন করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নরসিংদীতে কিশোরী হত্যার ঘটনায় ক্ষোভ

প্রসঙ্গত, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মাঝামাঝি একটি সরিষাক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি ধর্ষণ ঘটনার বিচার দাবিতে সরব হওয়ায় ওই কিশোরীকে বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরদিন তার লাশ উদ্ধার হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ডাকসুর ভিপি তার পোস্টে বলেন, “ধর্ষণ ও সহিংসতার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বিচারহীনতার সংস্কৃতির ফল। দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে এ সংস্কৃতি ভাঙতে হবে।”

দ্রুত বিচারের দাবি

ডাকসু নেতারা জানিয়েছেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে-এমন অভিযোগ দীর্ঘদিনের। তারা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

এদিকে নরসিংদীর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১৬ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১৮ ঘন্টা আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২৩ ঘন্টা আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom