দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি
অনলাইন ডেস্ক
ভারতের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ভবনের গেটে শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক উগ্র আচরণ ও হুমকি প্রদান করেছেন। ঘটনাটি দেশের কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ও হাইকমিশনের কর্মীদের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে ওই ব্যক্তিরা হাইকমিশন ভবনের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন। তারা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলছিলেন এবং ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ ও ‘হাইকমিশনারকে ধরো’-রকম স্লোগান দেন।
প্রেস মিনিস্টার আরও জানান, তারা কিছুক্ষণ মূল গেটের সামনে অবস্থান করলেও কোনো ধরনের শারীরিক হামলা বা ছোড়াছুড়ি চালায়নি। তবে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘তারা হিন্দি ও বাংলা মিশিয়ে বলছিলেন— “ওখানে যদি হিন্দু মারা যায়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।”’
ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ রাতের জরুরি ভিত্তিতে হাইকমিশনের ডিফেন্স উইং-এর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, আগত ব্যক্তিরা চিৎকার-চেঁচামেচি করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই ঘটনার প্রেক্ষিতে হাইকমিশন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...
২ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
৩ ঘন্টা আগে
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
১৫ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
১৫ ঘন্টা আগে
