জাতীয়

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন রিজভীর

অনলাইন ডেস্ক

১ মাস আগে


দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন রিজভীর

ছবি: সংগৃহীত


দিল্লিতে ভারত সরকারের অনুমতি ছাড়া কোনো আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে শেখ হাসিনা কীভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন-এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে বিষয়টিকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের কার্যক্রম হিসেবে দেখানোর ব্যাখ্যাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণঅভ্যুত্থান-২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সম্প্রতি দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আয়োজন করা হয়েছে। এ ঘটনায় বিএনপি প্রতিবাদ জানিয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। তবে ভারত সরকার বলেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি স্বতন্ত্র এবং এ বিষয়ে সরকারের কিছু করার নেই।

এ প্রসঙ্গে প্রশ্ন তুলে রিজভী বলেন, “সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কি যেকোনো ধরনের অনুষ্ঠান করতে পারে?” একজন ‘পলাতক ফ্যাসিস্ট’কে সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার পর ভারত সরকার বিষয়টি থেকে নিজেদের দায়মুক্ত করতে পারে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

রিজভী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনি মামলা পরিচালনার জন্য লন্ডন থেকে লর্ড কার্লাইল বাংলাদেশে আসতে চাইলেও তৎকালীন সরকার তাকে প্রবেশের অনুমতি দেয়নি। এমনকি দিল্লিতে গিয়ে সংবাদ সম্মেলন করতে চাইলেও তাকে সে সুযোগ দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

তার প্রশ্ন, সে সময় বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপের সুযোগ থাকলে বর্তমান পরিস্থিতিতে কেন বলা হচ্ছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের আয়োজনের বিষয়ে ভারত সরকারের কিছু করার নেই।

ভারতের অবস্থানকে ‘দ্বৈত অবস্থান’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, বিষয়টি বিএনপিকে ভাবিয়ে তুলছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, তবে কোনো দেশের কাছে বাংলাদেশের প্রভুত্ব মেনে নেওয়ার সুযোগ নেই।

“আমাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে বন্ধুত্ব থাকবে, কিন্তু কোনো দেশের কাছে প্রভুত্ব মেনে নেওয়া হবে না,” বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও বক্তব্য

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে রিজভী বলেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন ছিল না; বরং সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি বৃহৎ গণআন্দোলন। তার দাবি, আন্দোলনে রিকশাচালক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও মানুষের ক্ষোভের ধারাবাহিক পরিণতিই জুলাইয়ের গণঅভ্যুত্থান। দেশের মানুষ দীর্ঘদিন অন্যায়-অবিচার মেনে নেয় না এবং একপর্যায়ে আগ্রাসী শক্তি, কর্তৃত্ববাদ ও ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

রিজভী বলেন, এখন যারা শেখ হাসিনার আমল ভালো ছিল বলে মন্তব্য করছেন, তাদের বক্তব্যও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস ও জুলাই গণঅভ্যুত্থানকে খণ্ডিতভাবে দেখার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জুলাইয়ের আত্মত্যাগ-সবকিছুকেই সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। জনগণের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ধারণ করেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।


মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...

৪ ঘন্টা আগে


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

১৬ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

২০ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom