দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের শান্তি ও গণতান্ত্রিক রূপান্তর হুমকির মুখে: পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা এবং চলমান গণতান্ত্রিক রূপান্তর মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করছে বাংলাদেশ সরকার।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য প্রদানের ঘটনায় বাংলাদেশ সরকার গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন ব্যক্তিকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারত সরকারকে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং ভারতের ভূখণ্ড থেকে এ ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছে ঢাকা।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের অনুমতি এবং একজন দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ দেওয়ার সুযোগ দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা—সার্বভৌমত্বের প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থী। এতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও সরকার সতর্ক করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা, নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলেও জানানো হয়। একই সঙ্গে এসব ‘চক্রান্ত’ নস্যাৎ করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই প্রথম গত ২৩ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
২ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
২ ঘন্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...
৩ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...
৪ ঘন্টা আগে
