বিনোদন

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সরব অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

১৪ দিন আগে


দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সরব অরিজিৎ সিং

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক নেতা, মানবাধিকারকর্মীদের পাশাপাশি এবার প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার কড়া সমালোচনা করেন।

অরিজিৎ লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন?’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব! একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

অরিজিতের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক অনুরাগী তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেন। আন্দোলন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে বলিউডের প্রথম সারির তারকারা কবে মুখ খুলবেন-এ নিয়ে আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে অরিজিতের এই মন্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে।

এর আগে দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাতেও বলিউডের কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিবাদ জানিয়েছেন।

দিল্লির চলমান আন্দোলন ও পুলিশের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও ব্যাপক আলোচনা চলছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

৬ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১২ ঘন্টা আগে


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

১ দিন আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom