বিনোদন

দক্ষিণী সিনেমার শুটিংয়ে রাধিকার সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


দক্ষিণী সিনেমার শুটিংয়ে রাধিকার সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিজ্ঞতা

লিউড অভিনেত্রী রাধিকা আপ্তে দীর্ঘ সময় ধরে অন্যধারার সিনেমার মাধ্যমে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। তথাকথিত মসলাদার সিনেমায় তাকে দেখা যায় না, তবে ‘পার্চড’ এবং অন্যান্য নির্মাণমুখী ছবির মাধ্যমে তিনি পাকা অবস্থান পেয়েছেন। বলিউডে তার ফিল্মি ক্যারিয়ার মসৃণ হয়নি; বহুবার রিজেকশন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।

এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বোমা ফাটালেন অভিনেত্রী। সেখানে কাজের অভিজ্ঞতা সুখকর ছিল না তার। সেই সময় কয়েকটি সিনেমায় কাজ করার জন্য তিনি 'কঠিন সময়' পার করছিলেন। তবে কারও নাম প্রকাশ করেননি অভিনেত্রী। এক সিনেমার শুটিংয়ে নায়িকাকে আরও সেক্সি করে তুলতে গোপনাঙ্গে জোর করে প্যাড ব্যবহার করতে বলেছিলেন পরিচালক। সিনেমার জন্য স্তনে ও নিতম্বে প্যাডিং যুক্ত করতে বলেছিলেন তিনি।

রাধিকা বলেন, আমি দক্ষিণ ভারতের কিছু সিনেমা করেছি। কারণ আমার সত্যিই টাকার দরকার ছিল। ব্যাপারটি হলো— এমন ভালো সিনেমাও রয়েছে, বিশেষত দক্ষিণ ভারতে। কিন্তু আমি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে নিচু করার চেষ্টা করছি না। কারণ প্রতিটি ইন্ডাস্ট্রিতে অবিশ্বাস্য সিনেমা তৈরি হচ্ছে।

তিনি বলেন, আমার মনে আছে যে, একটি সিনেমা আমি করেছি। আমি বুঝতে পেরেছিলাম যে, এই ছোট্ট শহরে শুটিং করার সময় সেটে আমিই একমাত্র নারী। তারা আমার নিতম্বে ও স্তনে আরও প্যাডিং যুক্ত করতে চেয়েছিল। তাদের মুখে এক বুলি— 'আরও প্যাডিং আম্মা!' এবং আমি একসময় বিরক্ত হয়ে বলি— কাউকে আর কত গোলগাল বানাতে চান? 

অভিনেত্রী বলেন, সেটে আমিই ছিলাম একমাত্র নারী! আমার কোনো ম্যানেজার ছিল না, কোনো এজেন্ট ছিল না। দলটিতে সবাই পুরুষ ছিল। তিনি বলেন, সেদিন প্রথমবারের মতো আমি বুঝতে পেরেছিলাম, ওহ মাই গুডনেস!  'অল ইন অল আঝাগু রাজা', 'ভেট্রি সেলভান' এবং 'কাবালি'র মতো তামিল সিনেমায় কাজ করেছি। নিন্দুমোরি বালাকৃষ্ণের বিপরীতে লেজেন্ড নামের একটি তেলেগু সিনেমাতেও অভিনয় করেছিলেন বলে জানান রাধিকা।

তবে এই প্রথম নয়, এর আগেও ইন্ডাস্ট্রির নোংরা দিকের সঙ্গে পরিচিত হয়েছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিজের শরীরকে বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে। তাকে প্রথমে নাকের সার্জারি, আর তারপর স্তন ট্রান্সপ্লান্ট করার কথাও বলা হয়েছিল। এমনকি অভিনেত্রী পা, থুতনি, গালেও খুঁত ধরে সেগুলো অস্ত্রোপচার করারও পরামর্শ দেওয়া হয়েছিল। হাসতে হাসতে রাধিকা বলেন, চুলে রঙ করতে আমার ৩০ বছর সময় লেগেছে।

এসব পরামর্শকে কোনো দিনই গায়ে মাখেননি রাধিকা আপ্তে। আসলে শরীরে যত্ন নেওয়ায় বিশ্বাসী হলেও সেটি পালটে ফেলতে রাজি নন তিনি, পাশাপাশি নিজের অভিনয় দক্ষতাকে ঘষে মেজে আরও নিঁখুত করে তুলতেই বেশি মনোযোগ দেন তিনি। 

উল্লেখ্য, রাধিকা আপ্তে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, বাংলা এবং মালায়লামসহ বেশ কয়েকটি ভাষায় অভিনয় করেছেন। সম্প্রতি তার দুটি ওটিটি সিরিজে দেখা গেছে, সালি মোহাব্বত যা জি-৫ এ মুক্তি পেয়েছে এবং রাত আকেলি হ্যায়- দ্য বনসাল মার্ডারস, যা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

৫ ঘন্টা আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৫ দিন আগে


বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...

৫ দিন আগে


যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom