বানিজ্য

দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম ২২ ক্যারেটের ভরি পৌঁছাল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম ২২ ক্যারেটের ভরি পৌঁছাল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। দুই দিনের ব্যবধানে নতুন করে ভরিপ্রতি সোনার দাম বাড়ল ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার রাতে নতুন দাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সর্বশেষ গত রোববার ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক বাজারে সোনার দর সামান্য বাড়লেও দেশে বৈধ আমদানি কম, মূলত ব্যাগেজ রুলসের মাধ্যমেই সোনা আসে—এ কারণেও দাম ওঠানামা করছে।

গত কয়েক মাস ধরেই সোনার বাজার অস্থির। গত ১৭ অক্টোবর দেশে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় পৌঁছেছিল—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দাম (মঙ্গলবার থেকে কার্যকর):

  • ২২ ক্যারেট: ২,১২,১৪৫ টাকা
  • ২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৪৪,৪২৪ টাকা

বর্তমান দাম (সোমবার পর্যন্ত):

  • ২২ ক্যারেট: ২,১০,৫৭০ টাকা
  • ২১ ক্যারেট: ২,০১,০০৬ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭২,২৮৯ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৪৩,৩২৭ টাকা

আগামীকাল থেকে ২২ ক্যারেটে ভরিপ্রতি ১,৫৭৫ টাকা, ২১ ক্যারেটে ১,৪৯৩ টাকা, ১৮ ক্যারেটে ১,২৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিপ্রতি ৯৭ টাকা দাম বাড়বে।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

৮ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom