জাতীয়

দুর্নীতির সঙ্গে আপস নয়, সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


দুর্নীতির সঙ্গে আপস নয়, সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস না করে দলমত-নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, সুশাসনই হবে রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে পরিচালিত হলে জনগণের রায়ের যথাযথ প্রতিফলন ঘটে। সততা, মেধা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে জনপ্রশাসনে পদায়ন ও বদলি নীতি অনুসরণ করা হবে। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। তবে সবার সহযোগিতা পেলে এই বোঝা কমানো সম্ভব হবে। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানে কাজ করছে সরকার।

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার এবং ‘জুলাই সনদ’-এ দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন, সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।


এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...

৭ ঘন্টা আগে


সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা...

৮ ঘন্টা আগে


আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...

৯ ঘন্টা আগে


নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom