এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
অনলাইন ডেস্ক
মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার)-এর নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারে মরহুম এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধার ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। এ সময় মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মরহুম এ কে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন একে একে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে মরহুম এ কে খন্দকারের প্রতি বিশেষ সম্মান জানানো হয়।
জানাজার আগে মরহুমের ছেলে জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী এ কে খন্দকার শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি ছিলেন বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর কৌশলগত সিদ্ধান্ত ও সাংগঠনিক দক্ষতা স্বাধীনতার সংগ্রামকে আরও সুসংহত করে তোলে। দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে এই মহান বীর সন্তানকে।
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
১ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
১ ঘন্টা আগে
এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা এবার মাঠপর্যায়ে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ, দ্রুত এবং নাগরিকবান্ধব করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন...
২ ঘন্টা আগে
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
১৬ ঘন্টা আগে
