এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের মাধ্যমে। চলতি নির্বাচনে লাপোর্তা পুনরায় সভাপতি পদে প্রার্থী হয়েছেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।
বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণী এই নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই বিষয়ে নীরব রয়েছেন। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যেই ভিক্টর ফন্টকে সমর্থন জানালেও, মেসি কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে মন্তব্য করেননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট এবং ইয়াহু স্পোর্টস–এর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এবারের নির্বাচনে ভোট দেবেন না এবং কোনোভাবে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলবেন না। তিনি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন না, এমনকি ভিক্টর ফন্টের সাথেও নয়। তবুও ফন্ট জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে প্রথম কাজ হিসেবে তিনি মেসিকে ফোন করবেন।
মেসি ও লাপোর্তার সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। এর মধ্যেও আর্জেন্টাইন তারকা ভোট প্রদানে অংশ নেননি, যা সাম্প্রতিক নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করলে একটি বড় পরিবর্তন। অতীতে মেসি নিয়মিতভাবে বার্সেলোনার নির্বাচনে অংশ নিতেন এবং ভোট দিয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, মেসির এই নীরবতা মূলত যুক্তরাষ্ট্রে তার ব্যস্ত জীবন ও ইন্টার মায়ামিতে সক্রিয় ফুটবল ক্যারিয়ারকে কেন্দ্র করে। বার্সেলোনার রাজনীতির বাইরে থাকার এই সিদ্ধান্ত এবারের নির্বাচনকে প্রভাবিত করতে পারে, তবে পরবর্তী নির্বাচনে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
