এক দিনের ব্যবধানে কমল সোনার দাম
অনলাইন ডেস্ক
দেশের বাজারে আবারও কমল সোনার দাম। মাত্র এক দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়। আগামীকাল বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এর ঠিক আগের দিনই ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (খাঁটি) সোনার মূল্য কমায় দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দর কিছুটা কমেছে। যদিও দেশে বৈধভাবে সোনা আমদানির পরিমাণ খুব কম—মূলত ব্যাগেজ রুলসের মাধ্যমেই সোনা আসে।
গত কয়েক মাস ধরে সোনার বাজারে এমন ওঠানামা অব্যাহত। গত ১৭ অক্টোবর সোনার ভরিপ্রতি দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় ওঠে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দাম (বুধবার থেকে কার্যকর):
- ২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা
- ২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা
- ১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা
আজ পর্যন্ত দাম:
- ২২ ক্যারেট: ২,১২,১৪৫ টাকা
- ২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা
- ১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪৪,৪২৪ টাকা
আগামীকাল থেকে ২২ ক্যারেটে ভরিপ্রতি ১,০৫০ টাকা, ২১ ক্যারেটে ১,০০৩ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ভরিপ্রতি ৭৩৪ টাকা দাম কমবে।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
১১ ঘন্টা আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৫ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
