একদিকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখাচ্ছে, অন্যদিকে মা–বোনদের গায়ে হাত দিচ্ছে: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে মা–বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের মা-বোনদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাজনীতি হবে জনগণের জন্য, কোনো দল বা পরিবারের স্বার্থে নয়। যশোরকে সিটি করপোরেশন করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আল্লাহ জনগণের উসিলায় আমাদের বিজয় দান করলে যার যতটুকু প্রাপ্য, ততটুকুই তাকে দেওয়া হবে।
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কিছু মানুষ গণভোটের বিরোধিতা করছে। অথচ ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। জনগণ আর পুরোনো ব্যবস্থায় ফিরতে চায় না। ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ জিতবে, আর ‘হ্যাঁ’ পরাজিত হলে বাংলাদেশ হারবে। হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করেও কোনো লাভ হবে না।
মায়ের জাতির সম্মান রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, মা-বোনদের অপমান কোনোভাবেই বরদাশত করা হবে না। ইজ্জত ও অধিকারের ওপর হাত দিলে তা প্রতিরোধ করা হবে। মা-বোনদের ওপর যেখানেই হামলা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেন তিনি।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যশোরের প্রশাসন নির্বাচনে জনগণের হয়ে দায়িত্ব পালন করুন। সত্য উপলব্ধি করে কোনো দলের নয়, জনগণের পক্ষে অবস্থান নিন।
বক্তব্যের শেষাংশে তিনি জুলাইয়ের শহীদদের স্মরণ করে বলেন, তাদের প্রতি সম্মান জানাতে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৪ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৪ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৫ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৬ ঘন্টা আগে
