এলন মাস্ক কি হতে চলেছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার
অনলাইন ডেস্ক
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এলন মাস্ককে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার করার জন্য একটি নতুন প্রস্তাব হাতে নিয়েছে কোম্পানিটি। এই প্রস্তাবটি শেয়ারহোল্ডারদের অনুমোদন পেলে মাস্কের সম্পদের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে।
টেসলার পক্ষ থেকে প্রস্তাবিত প্যাকেজে বলা হয়েছে, যদি টেসলার বাজারমূল্য নির্দিষ্ট আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন করে, তবে মাস্ককে অতিরিক্ত ৪২৩.৭ মিলিয়ন টেসলা শেয়ার দেওয়া হবে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, যার মূল্য প্রায় ১৪৩.৫ বিলিয়ন ডলার। এই শেয়ারগুলো পেতে হলে আগামী বছরগুলোতে টেসলার বাজারমূল্যকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হবে, যা বর্তমানের ১.১ ট্রিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি। বর্তমানে এনভিডিয়া ৪.১৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি।
এই প্রস্তাবের পাশাপাশি টেসলা শেয়ারহোল্ডারদের কাছে মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই (xAI)-তে বিনিয়োগের জন্যও আবেদন করেছে। এক্সএআই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার) কিনে নিয়েছে। মাস্ক ২০২২ সালে ব্যক্তিগতভাবে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেন।
বর্তমানে, মাস্কের কাছে টেসলার ৪১০ মিলিয়ন শেয়ার রয়েছে, যার মূল্য ১৩৯ বিলিয়ন ডলার। এর পাশাপাশি স্পেসএক্স, এক্সএআই এবং অন্যান্য কোম্পানির শেয়ারের কারণে তিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৭৮ বিলিয়ন ডলার।
এর আগে, ২০১৮ সালে মাস্ককে দেওয়া একটি শেয়ার অপশন প্যাকেজ আদালত বাতিল ঘোষণা করলেও শেয়ারহোল্ডাররা বারবার তার পক্ষে ভোট দিয়েছেন। সর্বশেষ প্রচেষ্টায়, মাস্ক বর্তমানে টেসলার মোট শেয়ারের প্রায় ১৮% নিয়ন্ত্রণ করছেন।
২০২৪ সালের ডিসেম্বরে টেসলার শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ ও বিক্রি কমে যাওয়ার কারণে পরে তা কমে যায়। বর্তমানে শেয়ারের দাম কিছুটা বাড়লেও এটি গত ডিসেম্বরের সর্বোচ্চ অবস্থান থেকে এখনো ২৬% নিচে রয়েছে।
মাস্কের দাবি, ভবিষ্যতে স্বচালিত গাড়ি এবং রোবোট্যাক্সি সেবা বিপুল লাভ বয়ে আনবে। এছাড়াও, তিনি এমন মানবাকৃতির রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছেন যা গাড়ির ব্যবসাকেও ছাড়িয়ে যাবে। তবে এসব প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। নতুন প্রস্তাবের পর টেসলার শেয়ারের দাম প্রি-মার্কেট ট্রেডিংয়ে সামান্য বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
৭ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
৯ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
৯ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
১৪ ঘন্টা আগে
