বিনোদন

এমেরাল্ড গ্রিন গাউনে নেটদুনিয়ায় ঝড় তুললেন পরীমণি

বিনোদন ডেস্ক

১০ মাস আগে


এমেরাল্ড গ্রিন গাউনে নেটদুনিয়ায় ঝড় তুললেন পরীমণি

ছবি: সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি আবারও নেটিজেনদের নজর কাড়লেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক ইস্যুতে সরব থাকার কারণে সর্বদা আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার তাকে নিয়ে আলোচনা তৈরি হলো তার নতুন গ্ল্যামারাস লুকের জন্য।

সম্প্রতি পরীমণি নিজের ফেসবুক পেজে এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউনের কিছু ছবি শেয়ার করেন। ছবিগুলোতে অভিনেত্রীকে দেখা যায় অফ-শোল্ডার এবং সফট হার্ট-শেপ কাটের এই পোশাকে, যা তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। পোশাকের সঙ্গে মানানসই ক্রিস্টাল নেকলেস তার সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করেছে।

ছবিগুলোতে পরীমণির হাতে হালকা মেহেদির আলপনা থাকায় পুরো লুক আরও নজরকাড়া এবং পরিপূর্ণভাবে সাজানো মনে হচ্ছে। গ্ল্যামারাস লুক এবং মনোমুগ্ধকর স্টাইলের এই সমন্বয় নেটিজেনদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।

ছবিগুলো শেয়ার হতেই সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে কমেন্টের মাধ্যমে তাদের প্রশংসা জানিয়েছেন। তাদের বক্তব্য, “পরীমণি যেন প্রতিবারই নতুন অভিজাত স্টাইলের সংজ্ঞা দেন” এবং “অত্যন্ত আকর্ষণীয় লুক।”

এবারের ছবিগুলোও প্রমাণ করছে, পরীমণি শুধু অভিনয়ে নয়, স্টাইল ও ফ্যাশনে স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে সচেষ্ট।

 


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ মাস আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

১ মাস আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

২ মাস আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

২ মাস আগে

Dr.Mahfuzul Alom