এমপি আসার খবরে হাসপাতালে ভর্তি ২৩ রোগী’, পরিদর্শন শেষে চলে যান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শনে আসবেন-এমন খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ২৩ জন ‘রোগী’ ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। সংসদ সদস্য চলে যাওয়ার পরপরই তাঁরা হাসপাতাল ত্যাগ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। পরিদর্শন শেষে বেলা একটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
ভর্তি ও ছাড়পত্র নিয়ে প্রশ্ন
হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে ২৩ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাঁদের দাবি ছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়ে আগে নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। পরে পুনরায় অসুস্থ বোধ করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
ভর্তি হওয়া ব্যক্তিদের অনেকের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ দেখা যায়। তবে সংসদ সদস্যের পরিদর্শন শেষ হওয়ার পরপরই তাঁরা হাসপাতাল ছাড়েন বলে জানা গেছে।
পুরোনো রোগীদের অভিযোগ
হাসপাতালে আগে থেকে ভর্তি ছিলেন আনোয়ারার মাজারগেট এলাকার মো. আলমগীর ও পীরখাইন এলাকার মোহাম্মদ হোসেন। তাঁদের অভিযোগ, নির্ধারিত শয্যা থেকে সরিয়ে নতুন করে ভর্তি হওয়া ব্যক্তিদের সেখানে রাখা হয়। তবে এমপি চলে যাওয়ার পর তাঁরা আবার নিজেদের শয্যা ফিরে পান।
কর্তৃপক্ষের বক্তব্য
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, কিছু রোগী ফলোআপ চিকিৎসার জন্য সকালে ভর্তি হয়েছিলেন। তাঁদের দুটি পুরুষ ওয়ার্ডে রাখা হয়। নিয়মিত রোগীদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
এমপির বক্তব্য পাওয়া যায়নি
পরিদর্শন বিষয়ে জানতে সরওয়ার জামাল নিজাম-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী। তিনি বলেন, “এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।”
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৮ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
