এমপির বেতন ৫ লাখ, মন্ত্রীর ১০ লাখ টাকা হওয়া উচিত: নুরুল হক নুর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দুর্নীতি প্রতিরোধ এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন ১০ লাখ টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, একজন সংসদ সদস্য দায়িত্বে থাকা অবস্থায় সরকারের দেওয়া একটি গাড়ি ব্যবহার করবেন এবং মেয়াদ শেষে সেটি পরিবহন পুলে ফেরত দেবেন। সচিবসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো এমপিদের জন্যও এমন সুবিধা থাকা উচিত বলে তিনি মত দেন।
তিনি বলেন, বর্তমানে একজন সংসদ সদস্যের মৌলিক বেতন প্রায় ৫৫ হাজার টাকা এবং ভাতাসহ মোট প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। একজন মন্ত্রীর মৌলিক বেতন প্রায় ১ লাখ ৫ হাজার টাকা এবং প্রতিমন্ত্রীর ৯২ হাজার টাকা। কিন্তু নির্বাচনী এলাকায় চিকিৎসা সহায়তা, বিয়ে, খেলাধুলা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন খাতে আর্থিক সহায়তার ব্যাপক প্রত্যাশা থাকে, যা বর্তমান বেতনে পূরণ করা কঠিন।
প্রতিমন্ত্রী বলেন, “জনপ্রতিনিধিদের যাদের ব্যক্তিগত বিপুল সম্পদ নেই, তাদের জন্য এই সামাজিক প্রত্যাশা পূরণ করা কঠিন হয়ে পড়ে। এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ সংগ্রহের প্রলোভন তৈরি হতে পারে। তাই মন্ত্রীদের মাসিক বেতন অন্তত ১০ লাখ টাকা এবং সংসদ সদস্যদের ৫ লাখ টাকা হওয়া উচিত।”
তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ তুলে ধরে বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া সম্ভব হয়েছে।
শ্রম আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন নুরুল হক নুর। তিনি বলেন, শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তিনি উপলব্ধি করেছেন যে শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। তার মতে, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় একজন সরকারি কর্মচারীর মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য উপযুক্ত বেতন নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় অনৈতিক উপায়ে আয়ের ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিদের উপযুক্ত বেতন কাঠামো প্রয়োজন। বর্তমান সরকার এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, শ্রমিকদের অধিকার, সুশাসন এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৪ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
৯ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১০ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১০ ঘন্টা আগে
