রাজনীতি

এনসিপি নেতাদের টিভি মালিকানা: নুরের মন্তব্যে বিতর্ক

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


এনসিপি নেতাদের টিভি মালিকানা: নুরের মন্তব্যে বিতর্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স অনুমোদন নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।”

নুরুল হক নুর আরও বলেন, “আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, ওখানেই আছি। তারা অনেকে আমার সহকর্মী ছিলেন। ছোট একটা পত্রিকায় চাকরি করেন। অত ভালো বেতনও না। মেইনস্ট্রিম মিডিয়া বলতে আমরা যা বুঝি, সেখানেও কেউ কাজ করেন না। কোত্থেকে কিভাবে কী দেওয়া হয়, সেটা আমি জানি না। এটা আমি খুব অবাক হয়েছি। এটার মধ্যে দিয়ে এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাব রয়েছে, সেগুলো বোধহয় প্রকাশ পেয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ওয়ান ইলেভেনের সরকার দুর্নীতির বিরুদ্ধে শুরুর দিকে যেভাবে অ্যাকশন দেখিয়েছিল... এই গণ-অভ্যুত্থানে সরকারের কাছে আমরা সেটা দেখিনি। এই সরকারের সময় আমরা দেখেছি পুরনো স্টাইলে ভাগ-বাঁটোয়ারা, নিয়ন্ত্রণ, লোকজন বসানো ও প্রতিষ্ঠান দখল— এগুলো চলছে। ৫ আগস্টের পরে অনেক গণমাধ্যম দখল হয়েছে। এগুলো আমরা এই সরকার দ্বারা প্রত্যাশা করিনি। এই সরকারে যারা আছেন, তাদের এর দায় নিতে হবে।”


‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি
‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, শিবিরের সিনিয়র নেতারা হামলার পরামর্শ দিচ্ছেন, আর নিজেরা ‘নারী কেলেঙ্কারিতে’ ব্যস্ত রয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে

৩২ মিনিট আগে


‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ক্যাম্পাসগুলোকে ‘অছাত্রমুক্ত’ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, এখনই ক্যাম্পাস অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, “১৫ বছর আগে ছাত্রত্ব

৫২ মিনিট আগে


ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু
ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষের পর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবেই ন্যাশনাল মেডিকেলে ঢুকে

৫৪ মিনিট আগে


ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির
ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির

সারা দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom