রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ প্রার্থী ডা. তাসনিম জারা কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন না। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

ডা. তাসনিম জারা লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত থাকার পর সিদ্ধান্ত নিয়েছি, এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করব। দল বা জোটের প্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করব না।”

তিনি আরও জানান, নিজের এলাকার মানুষ ও দেশের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, “এবার আমার একমাত্র ভরসা আপনারা। আপনারা যদি সমর্থন দেন, তবেই আমি নির্বাচনে অংশ নিয়ে আপনাদের সেবা করতে পারব।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। ডা. তাসনিম আগামীকাল থেকে স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন। এছাড়া নির্বাচনী ফান্ডরেইজিংয়ে যাঁরা অর্থ দিয়েছিলেন, তাদের মধ্যে যারা টাকা ফেরত চাইবেন, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ডা. তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার ব্যক্তিগত প্রচেষ্টা ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এই নির্বাচনকে স্বতন্ত্র প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ করে তুলবে।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

১ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

১ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

১ ঘন্টা আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom