রাজনীতি

এনসিপিতে যোগ দেওয়ায় বাসা ছাড়ার নোটিশ নুরুজ্জামান কাফির

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


এনসিপিতে যোগ দেওয়ায় বাসা ছাড়ার নোটিশ নুরুজ্জামান কাফির

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর বাসা ছাড়ার নোটিশ পাওয়া এবং একটি ব্র্যান্ড চুক্তি বাতিলের অভিযোগ তুলেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ইনফ্লুয়েঞ্চার নুরুজ্জামান কাফি।

সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

ভিডিও বার্তায় কাফি বলেন, তিনি যে বাসার চিলেকোঠায় থাকতেন, সেখান থেকে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। তার দাবি, বাসার মালিকপক্ষের কয়েকজন রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত। তাদের পক্ষ থেকে বাসা ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমি এনসিপিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের চাপ তৈরি হয়েছে। বাসা ছাড়ার নোটিশ তারই অংশ।”

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার থাকা ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি হঠাৎ করেই বাতিল করা হয়েছে। কাফির দাবি, এই চুক্তি তার আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল।

ভিডিও বার্তায় তিনি বলেন, “রাজনীতিতে যুক্ত হওয়ার পরপরই আমার বাসা এবং কাজ-দুই দিকেই চাপ এসেছে। এটি আমার জন্য বড় ধাক্কা।”

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বাসার মালিকপক্ষ বা চুক্তি বাতিল করা প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাফি আরও বলেন, তিনি সবসময় “ন্যায়ের পক্ষে” কথা বলেন এবং ভবিষ্যতেও নিজের অবস্থান থেকে সরে আসবেন না। একই সঙ্গে তিনি নতুন বাসার সন্ধানে সহায়তার জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানান।


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

২ ঘন্টা আগে


‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...

২ ঘন্টা আগে


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

১৪ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom