এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীর ছেলে নাদিমুর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী-র ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ-র বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ এইচ আরিফসহ ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় চার হাজার সদস্য।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের যোগদানের বিষয়টি জানানো হয়।
অনলাইনে যুক্ত নাদিমুর রহমান
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় ড. নাদিমুর রহমান সশরীরে উপস্থিত থাকতে পারেননি; তিনি অনলাইনে যুক্ত ছিলেন। ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর বিপুলসংখ্যক সদস্য একযোগে দলে যোগ দিয়েছেন বলেও দাবি করা হয়।
এদিন আরও যোগ দেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নেতাদের উপস্থিতি
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দলটির শীর্ষ নেতারা।
স্থানীয় নির্বাচন নিয়ে অভিযোগ
সংবাদ সম্মেলনে সারজিস আলম অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “বিএনপি বলছে এ বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। বিভিন্ন বক্তব্যে মনে হচ্ছে, নির্বাচন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার চিন্তা রয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা পর্যায়ে নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় নির্বাচন বিলম্বিত করা হলে তা জনগণের স্বার্থবিরোধী হবে।
‘অপশাসনের চেষ্টা ব্যর্থ হবে’
সারজিস আলম সতর্ক করে বলেন, “জনগণের অধিকার কুক্ষিগত করে অপশাসন কায়েমের চেষ্টা করা হলে তা শেষ পর্যন্ত ব্যুমেরাং হবে।” তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ এনসিপিতে যোগ দিচ্ছেন, যা দলটির সাংগঠনিক বিস্তারের ইঙ্গিত দেয়।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৫ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৫ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৬ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৭ ঘন্টা আগে
