রাজনীতি

এনসিপিতে যোগ দিয়ে কলাপাড়া উপজেলা নির্বাচনে লড়বেন নুরুজ্জামান কাফি

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


এনসিপিতে যোগ দিয়ে কলাপাড়া উপজেলা নির্বাচনে লড়বেন নুরুজ্জামান কাফি

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়ে আসন্ন কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার এ সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং জনগণের জন্য কাজ করার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিতে চান। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে মাঠে নামার কথাও উল্লেখ করেন তিনি।

সামাজিক মাধ্যম থেকে রাজনীতিতে

দীর্ঘদিন ধরে সামাজিক সমস্যা, ব্যঙ্গাত্মক উপস্থাপনা ও সচেতনতামূলক কনটেন্টের মাধ্যমে পরিচিতি পাওয়া কাফি বিশেষ করে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে আলোচনায় আসেন। তার আহ্বানে বহু তরুণ রাজপথে নেমেছিল বলেও স্থানীয়দের ধারণা।

মিশ্র প্রতিক্রিয়া

স্থানীয়দের কেউ তার রাজনীতিতে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ অভিজ্ঞতার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন।
কলাপাড়ার বাসিন্দা মতিউর রহমান মনে করেন, নেতৃত্বের জন্য অভিজ্ঞতা জরুরি, বিশেষ করে উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায়।

অন্যদিকে শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, তরুণ নেতৃত্ব হিসেবে কাফির সম্ভাবনা রয়েছে এবং তিনি ইতোমধ্যে নেতৃত্বের কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন।

রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আভাস

এনসিপির স্থানীয় কর্মীরা মনে করছেন, জনপ্রিয় তরুণ মুখ হিসেবে কাফির যোগদান দলকে শক্তিশালী করবে। তবে বিশ্লেষকদের মতে, এই উপজেলায় প্রবীণ ভোটারদের প্রভাব বেশি হওয়ায় তাদের সমর্থন অর্জন করাই হবে তার বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, এখনও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পরই প্রার্থীদের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

কাফির প্রতিক্রিয়া

নুরুজ্জামান কাফি বলেন, এনসিপির আদর্শ ও উন্নয়ন ভাবনা তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা পেলে কলাপাড়াকে একটি উন্নত, নিরাপদ ও সুশাসিত উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১১ মিনিট আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২৫ মিনিট আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৮ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom