এফআইআর প্রত্যাহার নিয়ে হাইকোর্টের প্রশ্ন, ঢাবি শিক্ষার্থী মারধর ঘটনায় রুল
স্টাফ রিপোর্টার | মেহেদী হাসান
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনায় দায়ের হওয়া এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) প্রত্যাহার কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত পর্যবেক্ষণে বলেছেন, একবার এফআইআর দায়ের হলে তা সাধারণভাবে প্রত্যাহারের সুযোগ নেই।
জানা গেছে, গত ৮ মার্চ দিবাগত রাত তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাহিদ খান পাভেলকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।
রাহিদ খান পাভেলের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তিনি দাবি করেন, প্রথমে এসএম হলের সামনে, পরে ভিসি চত্বর এলাকায় রিকশা থেকে নামিয়ে তাকে মারধর করা হয়। এরপর কবি কাজী নজরুল ইসলামের সমাধি এলাকা ও শাহবাগ থানার সামনেও হামলার শিকার হন বলে অভিযোগ করেন তিনি।
রাহিদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ইট, বেল্ট ও মোটরসাইকেলের লক দিয়ে আঘাত করেন। এমনকি থানার ভেতরেও তাকে মারধরের চেষ্টা করা হলে পুলিশ তাকে রক্ষা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
এ ঘটনায় হাসিব আল ইসলাম, মো. সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরারসহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন রাহিদ। তবে অভিযোগকারীরা নিশ্চিত করে বলতে পারেননি, রাহিদ ছাত্রলীগের কোনো কমিটিতে যুক্ত ছিলেন কি না।
পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি এজাহার দায়ের করা হয়। আদালতের রুলের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১৭ ঘন্টা আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
১৯ ঘন্টা আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
১ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৪ দিন আগে
