এস আলমকে এলসি খোলার অনুমতি নিয়ে সংসদে হান্নান মাসউদের প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী পরিস্থিতি এবং এস আলম গ্রুপের মতো ঋণখেলাপি প্রতিষ্ঠানের একটি কোম্পানিকে নতুন করে এলসি খোলার বিশেষ অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির দুর্নীতির বিচার চলতে পারে; কিন্তু একটি কোম্পানি আলাদা একটি আইনি সত্তা। অর্থনীতির স্বার্থে কোনো সচল কোম্পানিকে শুধু তার মালিকের কারণে বন্ধ করে দেওয়া যায় না। তবে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে বলেও জানান তিনি।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
সংসদে দেওয়া বক্তব্যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, ২০২৬ সালের মার্চের শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। পরবর্তী তিন মাসে তা আরও ১৭ হাজার ৮৯১ কোটি টাকা বেড়ে জুন শেষে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
তিনি বলেন, খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।
এস আলম গ্রুপের ঋণ নিয়ে প্রশ্ন
আব্দুল হান্নান মাসউদ আরও বলেন, ফ্যাসিস্ট আমলে শীর্ষ ঋণখেলাপি হিসেবে আলোচিত এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বর্তমানে ঋণের পরিমাণ ২ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি। তার দাবি, এই অর্থ ২০২৬-২৭ অর্থবছরের মোট জাতীয় বাজেটের প্রায় এক-চতুর্থাংশের সমান।
তিনি অভিযোগ করেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক আইনের ২৭(কক)(৩) ধারার বিধান লঙ্ঘন করে এস আলমের মালিকানাধীন ‘এসএস পাওয়ার ১ লিমিটেড’-কে নতুন করে ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ মার্কিন ডলারের এলসি খোলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি জানতে চান, বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে সরকার ঋণখেলাপিদের উৎসাহিত করছে কি না এবং এর ফলে বিদেশি ঋণদাতারা বাংলাদেশে ঋণ দিতে নিরুৎসাহিত হবেন কি না।
‘আইন ভঙ্গ করে কাউকে ঋণ দেওয়া হচ্ছে না’
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংক আইন ভঙ্গ করে কাউকে কোনো ঋণ দিচ্ছে না। আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান পুনঃতফসিলের সুযোগ পাওয়ার যোগ্য হলে সে সুযোগ নিতে পারবে। আর যারা সেই সুযোগ পাওয়ার যোগ্য নয়, তারা তা নিতে পারবে না।
তিনি বলেন, “যেখানে পুনঃতফসিল করার সুযোগ রয়েছে, আইনের পরিপ্রেক্ষিতে যে কোম্পানিগুলো সে সুযোগ নিতে পারবে, তারা নেবে। আর যারা পারবে না, তারা নেবে না।”
‘কোম্পানি একটি লিগ্যাল বডি’
কোম্পানি ও ব্যক্তির বিচার প্রক্রিয়া আলাদা করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং আইন অনুযায়ী শাস্তিও হতে পারে। কিন্তু কোম্পানি একটি স্বতন্ত্র আইনি সত্তা হওয়ায় তার কার্যক্রম আলাদাভাবে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, “আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি থাকলে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, জেলে দিতে পারবেন-কিন্তু কোম্পানি একটি লিগ্যাল বডি। আপনাকে কোম্পানিকে আলাদা করে তার কার্যক্রম চলতে দিতে হবে, সেটি যে কোম্পানিই হোক।”
‘ইমোশনের ওপর অর্থনীতি চলে না’
অর্থমন্ত্রী জানান, কোনো কোম্পানির মালিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তাদের ব্যক্তিগত পর্যায়ে বিচার চলছে এবং তা অব্যাহত থাকবে। তবে মালিকের অপরাধের কারণে পুরো কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।
তিনি বলেন, একটি কোম্পানির সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত থাকে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের ঋণের দায়ও থাকে। তাই ব্যক্তির অপরাধের কারণে কোম্পানি বন্ধ করে দিলে তার প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে।
অর্থমন্ত্রী বলেন, “ইমোশনের ওপর অর্থনীতি চলে না, আইনের ওপর অর্থনীতি চলতে হবে। বাংলাদেশের কোনো কোম্পানিকে একজন ব্যক্তির কারণে বন্ধ করে দিলে—যেখানে অজস্র লোক চাকরি করে এবং কোম্পানির ঋণের দায় রয়েছে—দেশের অর্থনীতি চলতে পারে না।”
তবে একই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি। তার ভাষায়, “যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।”
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৫ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১০ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১১ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১১ ঘন্টা আগে
