এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চীনের সানিয়া-তে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস ২০২৬-এ ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ১৪ বছর পর এই আসর থেকে পদক ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে শুরু থেকেই লড়াকু পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ২২-১৫, মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে ম্যাচে ফেরার আশা জিইয়ে রাখে দলটি। তবে দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ভারতীয় রেইডারদের সামনে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫০-৩১ পয়েন্টে হার মানতে হয়।
যদিও ফাইনালে ওঠা হয়নি, তবুও সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুবাদেই নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক। ২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসে কাবাডিতে পদক পেল বাংলাদেশ, যা নিঃসন্দেহে বড় অর্জন।
পুরো টুর্নামেন্টজুড়ে বাংলাদেশের মেয়েরা দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করে আসর শেষ করেছে দলটি।
এই সাফল্য শুধু একটি পদক নয়-বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য এটি নতুন অনুপ্রেরণা। হার সত্ত্বেও লড়াইয়ের মানসিকতা এবং দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে সাফল্যই এখন দলের সবচেয়ে বড় প্রাপ্তি।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৪ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৭ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
