এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার চার বছরের অধ্যায়েরও সমাপ্তি ঘটবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জ্যোতি। ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের ব্যবধানে হারের পর জ্যোতি বলেন, একজন ব্যাটার ও ক্রিকেটার হিসেবে দেশের ও দলের জন্য তার আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই তিনি সেদিকেই মনোযোগ দিতে চান।
২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পান জ্যোতি। তার নেতৃত্বে ৮১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে ৩২টিতে জয় এবং ৪৮টিতে হার রয়েছে। তার অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। ২০২৪ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সেই ইতিহাস গড়ে টাইগ্রেসরা।
সম্প্রতি ব্যাট হাতে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি জ্যোতি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৩৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৩২, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭, ভারতের বিপক্ষে ৩২ এবং পাকিস্তানের বিপক্ষে ৩৬ রান করেন তিনি।
এ বছরের টি-টোয়েন্টি এশিয়া কাপে চার ম্যাচে তার সংগ্রহ ৫৬ রান। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০, শ্রীলঙ্কার বিপক্ষে ৪, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৩ এবং ভারতের বিপক্ষে সেমিফাইনালে ১৯ রান করেন জ্যোতি।
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে
৩৩ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৩ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৮ দিন আগে
