এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট মাদক পরীক্ষায় ব্যর্থ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঘটে যাওয়া দুর্ঘটনার পর পরিচালিত প্রাথমিক মাদক পরীক্ষায় এয়ারলাইন্সটির আরও দুই পাইলট ব্যর্থ হয়েছেন। চূড়ান্ত পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ডি-রোস্টার করা হয়েছে।
ফুকেট থেকে দিল্লিগামী ওই ফ্লাইট অবতরণের পর কমান্ডে থাকা প্রধান পাইলটের দুটি মূত্র পরীক্ষায় গাঁজা বা মারিজুয়ানা সেবনের প্রমাণ পাওয়া যায়। এরপরই টাটা পরিচালিত এয়ার ইন্ডিয়া তাদের সব পাইলটের জন্য নতুন মানদণ্ড অনুযায়ী মাদক পরীক্ষা বাধ্যতামূলক করে।
এ পর্যন্ত ৩০০ জনের বেশি পাইলটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার চূড়ান্ত ফলাফল পেতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। ফ্লাইটটিতে দায়িত্ব পালনকারী এক কেবিন ক্রু অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট পাইলট এর আগে ‘পট’ বা গাঁজা সেবন করেছিলেন।
এদিকে, যে এয়ারবাস এ-৩২০নিও বিমানকে ঘিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী আহত হন। কারিগরি তথ্যে জানা গেছে, বিমানটির তিনটি প্রধান হাইড্রোলিক ব্যবস্থা অকেজো হয়ে পড়ার ফলে প্রায় চার সেকেন্ডের জন্য এলিভেটর, এলরন ও স্পয়লার নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়।
পাইলটের কোনো কমান্ড ছাড়াই কয়েক সেকেন্ড বিমানের ডানা ও পেছনের নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়ার ঘটনাকে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের মাদক পরীক্ষা নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং বেসামরিক বিমান চলাচল বিধি অনুসরণ করেই এসব পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১৫ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
