আন্তর্জাতিক

গাজা জলসীমায় প্রবেশ করা একটি জাহাজের খোঁজ নিয়েও সংশয়, নেই যোগাযোগ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


গাজা জলসীমায় প্রবেশ করা একটি জাহাজের খোঁজ নিয়েও সংশয়, নেই যোগাযোগ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জলসীমায় প্রবেশ করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ, যার নাম মিকেনো, সেটির অবস্থান নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে, ইসরাইল দাবি করেছে যে ফ্লোটিলার কোনো জাহাজই গাজায় পৌঁছাতে পারেনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে লাইভ ট্র্যাকিং সিস্টেম বা স্বয়ংক্রিয় আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস)-এ জাহাজটিকে গাজার জলসীমায় দেখা গিয়েছিল। তবে এই নৌযাত্রার আয়োজকরা সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছেন, তারা জাহাজে থাকা কারো কাছ থেকে মিকেনোর গাজা উপকূলে প্রবেশ করার বিষয়টি নিশ্চিত হতে পারেননি। বর্তমানে জাহাজটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন। এটি কোথায় বা কী অবস্থায় আছে, তা তারা জানেন না।

আয়োজকরা মোট তিনটি পদ্ধতিতে জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিলেন: স্বয়ংক্রিয় আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস), স্থল থেকে পরিচালিত ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) এবং রেডিও যোগাযোগ। এআইএস-এর মাধ্যমেই তারা প্রাথমিকভাবে জানতে পারেন যে মিকেনো গাজার জলসীমায় ঢুকেছে।

এদিকে, দখলদার ইসরাইল গত রাত থেকে ফ্লোটিলার জাহাজগুলো আটক করা শুরু করে। আজ বৃহস্পতিবার ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব জাহাজ তারা জব্দ করেছে। জাহাজে থাকা কর্মীদের ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং এরপর তাদের ইউরোপে পাঠানো হবে।

ফ্লোটিলার আয়োজকরা আরও জানিয়েছেন, মেরিনেত্তে নামে একটি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে এবং সেটির সঙ্গে তাদের যোগাযোগ আছে। জাহাজটি নৌবহরের বাকি জাহাজগুলোর পেছনে ছিল, তবে এখন এটি সামনে এগিয়ে আসছে। আয়োজকরা ধারণা করছেন, আরও কাছে আসার পর দখলদার ইসরাইলের নৌবাহিনীর কমান্ডোরা এই জাহাজটিও আটক করতে পারে।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েলি নৌ কমান্ডোরা প্রথমে বড় জাহাজগুলোকে আটক করায় অপেক্ষাকৃত ছোট জাহাজগুলো গাজার আরও কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিল। জাহাজগুলো আটকের সময় সেনারা লাউড স্পিকারে প্রথমে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। এরপর তারা জাহাজের দিকে তীব্র আলোর লাইট জ্বেলে যাত্রীদের অন্ধ করে দেয় এবং তাদের লক্ষ্য করে তরলজাতীয় কিছু ছুড়ে মারে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৭ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom