গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব এবং ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলা সংঘাত বন্ধে গত সোমবার ২০ দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপর গত শুক্রবার হামাস এই প্রস্তাবে শর্তসাপেক্ষে সম্মতি জানায়। হামাসের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প বিবৃতি দেন যে, হামাস শান্তি চায় এবং এখন দুই পক্ষ রাজি হলে যুদ্ধবিরতি কার্যকর হবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হামাসের জবাব দেওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ফোনালাপে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, হামাসের এই শর্তসাপেক্ষে রাজি হওয়া আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করারই সমতুল্য, তাই এ নিয়ে উল্লাস করার কিছু নেই।
নেতানিয়াহুর এই মন্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে তিরস্কার করেন। তিনি নেতানিয়াহুকে বলেন, "আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় গ্রহণ করুন।"
যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা এই ফোনালাপে ট্রাম্পের ধমক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে প্রতীয়মান হয় যে, গাজায় সংঘাত বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছেন। ট্রাম্পের বার্তা ছিল—যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি চায়, তবে ইসরায়েলের তা গ্রহণ করা উচিত।
হামাস তাদের আনুষ্ঠানিক জবাবে জানিয়েছে, যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহারের বিনিময়ে তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে। তবে প্রস্তাবের অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলেও তারা উল্লেখ করেছে।
নেতানিয়াহু হামাসের এই জবাবকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও, হামাসের রাজি হওয়ার ঘোষণাকেই ট্রাম্প একটি বড় অগ্রগতি হিসেবে দেখেন। কারণ ট্রাম্পের উদ্বেগ ছিল যে হামাস প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারে। কিন্তু হামাস রাজি হওয়ায়, ট্রাম্প ধরে নেন তারা প্রকৃতপক্ষে চুক্তি চায়।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১১ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১২ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১২ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
