গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়
অনলাইন ডেস্ক
গাজীপুর মহানগরীর পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির আহমেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হায়দরাবাদ পুবেরটেক এলাকার সাবের মার্কেট সংলগ্ন এক নারীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বশির আহমেদ পূবাইল এলাকার বাসিন্দা এবং মো. জনব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ছাত্র-জনতার আন্দোলনে বলপ্রয়োগ, ভাঙচুর এবং অবৈধভাবে জমি দখলের অভিযোগ রয়েছে। এ বিষয়ে পূবাইল থানায় তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে বশিরকে গ্রেপ্তার করে। তিনি জানান, বশিরের বিরুদ্ধে থানায় ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
৩ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
৮ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
৮ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
