গভর্নর নিয়োগে স্বার্থের দ্বন্দ্বের শঙ্কা, স্বাধীনতা নিয়ে প্রশ্ন টিআইবির
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন-এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলের অভিজ্ঞতাসম্পন্ন একজন তৈরি পোশাক শিল্প ও আবাসন ব্যবসায়ী কর্পোরেট প্রভাবমুক্ত থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা ও ব্যাংকখাতের সুশাসন নিশ্চিত করতে কতটা নির্মোহ থাকতে পারবেন-এ প্রশ্ন এখন প্রাসঙ্গিক।
আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নবনিযুক্ত গভর্নরের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ততা, ঋণখেলাপি অবস্থা এবং পরবর্তীতে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তৈরি পোশাক শিল্প, আবাসন খাত, অ্যাটাব ও ঢাকা চেম্বারের মতো প্রভাবশালী ব্যবসায়ী লবির অংশ হিসেবেও তার সক্রিয় ভূমিকা রয়েছে।
ব্যবসায়ী লবির প্রভাবমুক্ত থাকা নিয়ে প্রশ্ন
ড. ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদী শাসনামলে সংকটে পড়া ব্যাংক খাত পুনরুদ্ধারের প্রত্যাশা পূরণে নতুন গভর্নর ব্যবসায়ী লবি, ঋণগ্রস্ত ও ঋণখেলাপি মহলের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদের প্রায় ৬০ শতাংশ সদস্য এবং মন্ত্রিসভার ৬২ শতাংশ সদস্যের মূল পেশা ব্যবসা। এ ছাড়া প্রায় অর্ধেক সংসদ সদস্য ঋণগ্রস্ত, যাদের মোট আদায়যোগ্য ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এই প্রেক্ষাপটে একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী, যিনি বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলের সুবিধা পেয়েছেন এবং তৈরি পোশাক ও আবাসন খাতে নীতিগত প্রভাবের সুবিধাভোগী-তাকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ ব্যাংক খাতের জন্য ঝুঁকিপূর্ণ বার্তা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও সমালোচনা
টিআইবি জানায়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, সদ্য ক্ষমতাসীন দলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়া কতটা বিবেচনাপ্রসূত হয়েছে, তা সরকারকে ভেবে দেখতে হবে।
তিনি আরও বলেন, ব্যাংক খাতের সুশাসন, আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করার নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে এ ধরনের নিয়োগ সাংঘর্ষিক। অতীতে দলীয় বিবেচনা ও স্বার্থান্বেষী মহলের প্রভাবের কারণে ব্যাংক খাত ভঙ্গুর হয়েছে, অর্থপাচার ও খেলাপি ঋণ বেড়েছে-এ বাস্তবতা সরকারের অজানা নয় বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগে প্রভাবের শঙ্কা
টিআইবির মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এমন সময়ে এ নিয়োগ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইতোমধ্যে গৃহীত ব্যাংকিং সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং ব্যক্তিস্বার্থনির্ভর দুর্বল ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গভর্নর আদৌ স্বাধীন ও নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে পারবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার মধ্যে একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, নতুন নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক সরকারদলীয় ও প্রভাবশালী ব্যবসায়ী স্বার্থের বাইরে গিয়ে সার্বিক ব্যাংক খাতের নিয়ন্ত্রক ও সহায়ক হিসেবে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, সেটিই এখন দেখার বিষয়।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
৩ ঘন্টা আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
৪ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৭ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৮ ঘন্টা আগে
