সারাদেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মীর পদত্যাগ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৫ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ১৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) ও রোববার পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের সময় তাঁকে ওই ওয়ার্ডের সভাপতি করা হলেও সংগঠনের কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।”

মুকসুদপুর উপজেলায় অনুষ্ঠিত পৃথক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আরও ১৪ জন নেতাকর্মী পদত্যাগ করেন। এর মধ্যে রোববার (২১ ডিসেম্বর) রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের আটজন নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন—পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহসভাপতি আহাদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখ, সদস্য রাজু শেখ, সাজ্জাদ শেখ ও ইমরান কাজী।

সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ বলেন, “ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।”

এ ছাড়া একই দিন বিকেলে বানিয়ারচর সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ছয়জন নেতা পদত্যাগ করেন। তাঁরা হলেন—ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কীর্তনীয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত বৈরাগী, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক রাইটার বারুরী এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম সরকার।

লিখিত বক্তব্যে উৎপল কীর্তনীয়া বলেন, “আমরা সবাই কোনো প্রকার চাপ বা প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে পদত্যাগ করছি। যতদিন বেঁচে থাকব, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব না।”


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের

৬ ঘন্টা আগে


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

২১ ঘন্টা আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

১ দিন আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom