জাতীয়

গণভোট শুধু একটি সিল নয়, এটি আপনার সন্তানের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


গণভোট শুধু একটি সিল নয়, এটি আপনার সন্তানের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত


গণভোট শুধু একটি কাগজে দেওয়া সিল নয়; এটি সন্তানের ভবিষ্যৎ, পরিবারের নিরাপত্তা এবং দেশের আগামী দিনের দিকনির্দেশনা নির্ধারণ করবে-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আজ নাগরিক হিসেবে মানুষের দায়িত্ব ও অধিকার এক বিন্দুতে এসে মিলিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক। স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজারের বেশি, যা অতীতের কোনো জাতীয় নির্বাচনে দেখা যায়নি। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ব্যাপক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচন কেবল একটি নিয়মিত নির্বাচন নয়; এটি একটি গণঅভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। রাজপথে উচ্চারিত দাবি এবার ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ পথরেখাও নির্ধারিত হবে। বাংলাদেশ কি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে, নাকি আবারও পুরোনো ক্ষমতাকেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত ব্যবস্থায় ফিরে যাবে-সে প্রশ্নের উত্তর দেবে এই গণভোট।

প্রধান উপদেষ্টা সব প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বিজয় যেমন গণতন্ত্রের একটি অংশ, তেমনি পরাজয়ও তার অবিচ্ছেদ্য সত্য।

ভাষণের শেষাংশে তিনি নির্বাচনের পর সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।


সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যোগদান ও পদায়নের নতুন সময়সূচি ঘোষণা করায় আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে প্রাথমিক...

৪ ঘন্টা আগে


দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা  নিজস্ব প্রতিবেদক
দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।রোববার দুপুর ১টা পর্যন্ত...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের ভার তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের ভার তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্রতর হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী

২১ ঘন্টা আগে


কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম

দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ও আলোচিত ইসলামী বক্তার একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।ধর্মীয় আলোচনা ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার কারণে শায়খ আহমাদুল্লাহ দেশের অন্যতম...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom