গণভোটে বিএনপির মাঠপর্যায়ে অনিশ্চয়তা, জামায়াত-এনসিপির জোরালো সমর্থন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত হবে গণভোট। তবে নির্বাচনি মাঠে সংসদ নির্বাচন ও গণভোট—এই দুই ভোটকে ঘিরে প্রচারণায় স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে।
সংসদ নির্বাচনে দলগুলোর জোরালো প্রচারের বিপরীতে গণভোট অনেক রাজনৈতিক দলের কাছেই যেন উপেক্ষিত। বিশেষ করে আনুষ্ঠানিকভাবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান ঘোষণা করলেও বিএনপির কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের প্রচারে নীরবতা স্পষ্ট। বিপরীতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোট গণভোটকে সামনে রেখে জোরালো ও সমন্বিত প্রচার চালাচ্ছে।
বিএনপির নীরবতায় তৃণমূলে বিভ্রান্তি
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপির অবস্থান ঘোষিত হলেও কেন্দ্রীয় পর্যায় থেকে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় তৃণমূলের নেতাকর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে। সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ না ‘না’—কোন অবস্থান নেবেন, তা স্পষ্ট করতে না পারায় ভোটারদের প্রশ্নের মুখে পড়ছেন বলে জানিয়েছেন একাধিক নেতা।
বিএনপির কয়েকজন তৃণমূল নেতা জানান, কেন্দ্রীয় নির্দেশনা না পেলেও ভোটাররা জানতে চাইলে তারা ব্যক্তিগতভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই কথা বলছেন। তবে অনেক এলাকায় কেবল ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হচ্ছে, গণভোটের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হচ্ছে।
হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন টুটুল বলেন, গণভোটের বিষয়ে এখনো তারা কেন্দ্র থেকে কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা পাননি। কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, জেলা ও কেন্দ্র—কোনো জায়গা থেকেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারের নির্দেশনা আসেনি।
তবে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, দলের মহাসচিব ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে বলেছেন এবং সে অনুযায়ী তারা মাঠে কাজ করছেন।
কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য, মাঠে অনুপস্থিতি
গত ১৩ জানুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, সংস্কারের বিপক্ষে বিএনপি নয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই দলটির অবস্থান। একই কথা বলেন দলের মুখপাত্র মাহদী আমিন।
এর আগে ৯ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের বিষয়ে গণভোটে ‘না’ বলার কোনো কারণ নেই। তবে নির্বাচনি প্রচার শুরু হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন জেলায় একাধিক জনসভায় বক্তব্য দিলেও কোথাও গণভোট প্রসঙ্গে স্পষ্ট কোনো নির্দেশনা দেননি।
দলটির ঘনিষ্ঠ সূত্র জানায়, বিএনপি গণভোটের ধারণার পক্ষে থাকলেও এর বিষয়বস্তু ও প্রশ্নপত্র নিয়ে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের অনেক নোট অব ডিসেন্ট গণভোটে প্রতিফলিত হয়নি। এ কারণে প্রকাশ্যে ‘হ্যাঁ’ বললেও প্রচারে নীরবতা বজায় রাখছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সংস্কারের পক্ষে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সনদে পরবর্তীতে অনেক বিষয় সংযোজন করা হয়েছে, যা নিয়ে আমাদের আপত্তি রয়েছে।
গণভোটে জোরালো প্রচারে ১১ দলীয় জোট
অন্যদিকে গণভোট নিয়ে মাঠে বেশ সরব জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট। নির্বাচনি প্রচার, গণসংযোগ ও সভা-সমাবেশে দলীয় প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাচ্ছেন জোটের প্রার্থীরা। ব্যানার, লিফলেট ও ডিজিটাল প্ল্যাটফর্মেও চলছে ব্যাপক প্রচার।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিটি জনসভায় ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরছেন। যশোরের জনসভায় তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বাংলাদেশ জিতবে, ‘না’ জিতলে বাংলাদেশ হেরে যাবে। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা মামুনুল হক বলেন, শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকলে মন থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে। ভেতরে ভেতরে ‘না’ প্রচার আর চলবে না।
এনসিপির ত্রিমাত্রিক প্রচার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ত্রিমাত্রিক প্রচারে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ফটোকার্ড প্রচার, মাঠপর্যায়ে লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের আয়োজন করছে দলটি। গণভোটকে সামনে রেখে ২৭০ আসনে প্রতিনিধি নিয়োগ দিয়েছে এনসিপি।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সংস্কার, সার্বভৌমত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই তাদের নির্বাচনি পদযাত্রা।
‘না’ ভোটে সরব জাতীয় পার্টি
১১ দলীয় জোটের বাইরে জাতীয় পার্টি সরাসরি গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলনে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশও ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে।
বিশ্লেষকের মত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর নীরবতা হতাশাজনক। প্রচারপর্বে দলগুলোর উচিত হবে গণভোটে তাদের অবস্থান স্পষ্ট করা। নীরবতা তরুণ ভোটারদের আগ্রহ কমিয়ে দিতে পারে।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
৬ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
৬ ঘন্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...
৭ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...
৮ ঘন্টা আগে
