রাজনীতি

গণভোটে ‘নয়ছয় নয়’: সরকারকে কড়া হুঁশিয়ারি জবি ছাত্রনেতা রাকিবের

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


গণভোটে ‘নয়ছয় নয়’: সরকারকে কড়া হুঁশিয়ারি জবি ছাত্রনেতা রাকিবের

ছবি: সংগৃহীত


গণভোট বাস্তবায়ন নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব।

সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন। গণভোট অধ্যাদেশ বিল বাতিল হওয়ার ঘোষণা প্রকাশের পরপরই তিনি এ বিষয়ে সরব হন।

ফেসবুক পোস্টে রাকিব গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের কড়া সমালোচনা করে বলেন, “গণভোটে কেন নয়ছয়!”—এই প্রশ্ন তুলে তিনি বর্তমান সরকার ও বিরোধী দল উভয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদবিরোধী একটি সম্মিলিত আন্দোলন, যেখানে দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ অংশ নিয়েছিল। সেই আন্দোলনের ফলেই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার অন্যতম লক্ষ্য ছিল প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন—আর সেই সংস্কারের গুরুত্বপূর্ণ অংশই হলো গণভোট।

রাকিব বলেন, “গণভোট কী এবং কেন—এসব এখন পুরোনো আলোচনা। আওয়ামী লীগ ছাড়া জুলাইপক্ষের প্রায় সবাই এ বিষয়ে একমত ছিল। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীও গণভোটের পক্ষে ছিলেন।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “নির্বাচনের পর কেন গণভোট নিয়ে টালবাহানা? যদি সরকার গণভোটের পক্ষে না-ই থাকে, তাহলে এই সিদ্ধান্ত মেনে নির্বাচনে অংশ নিল কেন?”

নিজেকে “জুলাইয়ের পক্ষের লোক” উল্লেখ করে তিনি বলেন, “আমি আজীবন ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। যারা জুলাইকে বিক্রি করবে, তাদের বিরুদ্ধেও লড়ব। জান দেব, তবু জুলাই দেব না।”

রাকিবের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

 


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৯ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১০ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৮ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom