জাতীয়

গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি রুখতে ছাত্রদলের শপথ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতি রুখতে ছাত্রদলের শপথ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে প্রচারণার শেষ দিনে পূর্বঘোষিত ইশতেহারের আদলে শপথ পাঠ করেছে ছাত্রদল মনোনীত আবিদ-হামিম-মায়েদ প্যানেল।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে সব হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্যানেলের কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে শপথ পাঠের উদ্বোধন করেন।

শপথ পাঠে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা বুকে হাত রেখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে প্রতিজ্ঞা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • গণরুম ও গেস্টরুম প্রথার অবসান: শিক্ষার্থীরা যেন একটি নিরাপদ ও আনন্দময় ক্যাম্পাসে বসবাস করতে পারে, সে লক্ষ্যে বিগত সময়ের গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগের মতো অপসংস্কৃতি বন্ধ করার অঙ্গীকার করা হয়।
  • ঐতিহাসিক প্রেক্ষাপট: শপথের সময় প্রার্থীরা ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন এবং বায়ান্নর ভাষা আন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনাবলির কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র, স্বাধীনতা বা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তবে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।
  • নারী শিক্ষার্থীদের নিরাপত্তা: নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং সম-অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
  • আবাসিক ও অন্যান্য সুবিধা: হলগুলোতে প্রশাসনের মাধ্যমে বৈধ সিটের ব্যবস্থা, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত খাবার, মানসম্মত স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।
  • সাইবার নিরাপত্তা: শিক্ষার্থীদের অনলাইনে সাইবার বুলিং, মিসইনফরমেশন ও ফেক নিউজের মতো অপতৎপরতা রুখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
  • শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন: একটি আধুনিক ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
  • গণতান্ত্রিক পরিবেশ: নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাব প্রদর্শনের অঙ্গীকার করা হয়।

শপথ গ্রহণের পর প্যানেলের প্রার্থীরা বলেন, তারা এই শপথের প্রতিটি শব্দ হৃদয়ে ধারণ করেন এবং নির্বাচিত হলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবেন।


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

১ ঘন্টা আগে


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

৪ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৫ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom