গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে: তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক রক্ত, চোখের পানি ও ত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই পরিবর্তনের ধারা টিকিয়ে রাখতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং ভোটাধিকারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো জরুরি। তা না হলে ভবিষ্যতে আবারও কোনো স্বৈরাচার এসে মানুষের অধিকার কেড়ে নিতে পারে বলে তিনি সতর্ক করেন।
মঙ্গলবার রাত দেড়টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের অভ্যুত্থান সফল করতে উত্তরার মানুষের বড় ভূমিকা ছিল। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার বিতাড়নে উত্তরাবাসীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বক্তব্যের শুরুতে গুম ও খুনে স্বজনহারা পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, গত ১৬-১৭ বছর ধরে রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে তারা আপনজন হারিয়েছেন।
নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনের সময় একে অপরের বিরুদ্ধে কটু মন্তব্য না করে মানুষের সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
পানিসংকট প্রসঙ্গে তিনি বলেন, খাল-বিল শুকিয়ে যাওয়া ও উজানে বাঁধ নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে গেছে। এ সমস্যা সমাধানে বিএনপি সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করবে। পাশাপাশি কর্মসংস্থানহীন লাখ লাখ তরুণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে গাজীপুর মহানগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ ভোরে ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করেন, যাতে কেউ আগেভাগে কেন্দ্র দখল করতে না পারে। তিনি বলেন, অতীতে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এবার তা করতে দেওয়া যাবে না।
গাজীপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, তুরাগ, লবণদহ ও চিলাই—এই তিনটি খাল একসঙ্গে খননের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জয়দেবপুর রেলগেট এলাকায় যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, শ্রমিকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় গাজীপুরের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
সমাবেশে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকীর পরিচালনায় দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা বক্তব্য দেন।
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
২ ঘন্টা আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
১০ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
১০ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
১১ ঘন্টা আগে
