গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হলে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না: ডা. জাহিদ
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যদি জনগণকে গণতন্ত্র এবং আগামী নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করা যায়, তাহলে কোনো হুমকিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে দলের নেতাকর্মীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
ডা. জাহিদ হোসেন বলেন, "জনগণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে তারা কাদের সমর্থন করবে। জনগণ তাদের ভোটাধিকার, দেশের মালিকানা এবং অধিকার ফিরে পেতে চায়। তারা অন্যায়, অত্যাচার এবং লুণ্ঠিত অর্থের বিচার চায়। পাখির মতো গুলি করে হত্যার বিচার এবং ফ্যাসিবাদী শাসনের অবসান চায়।"
তিনি আরও বলেন, "জনগণ চায় না যে নির্বাচনকে দীর্ঘায়িত করে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করা হোক, যা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসনের পথ খুলে দেয়। যারা এখন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, তারা প্রকারান্তরে স্বৈরাচারকে পুনর্বাসনের রাস্তা প্রশস্ত করছেন।"
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
২৩ মিনিট আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৮ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৮ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৯ ঘন্টা আগে
