গুজবে কান না দেওয়ার আহ্বান ইসলামী ব্যাংকের, ‘গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদ’
অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আলতাফ হোসেন। তিনি বলেছেন, ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত মজবুত এবং বর্তমানে কোনো তারল্য সংকট নেই। পাশাপাশি গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক সবসময় পাশে রয়েছে বলেও জানান তিনি।
রোববার (৭ জুন) এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজবের কারণে কিছু গ্রাহক উদ্বিগ্ন হয়ে অতিরিক্ত হারে টাকা উত্তোলনের চেষ্টা করছেন। তবে এ ধরনের আতঙ্কের কোনো কারণ নেই।
মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, “ইসলামী ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তি শক্তিশালী। বড় ধরনের কোনো তারল্য সংকট নেই। গ্রাহকদের জমাকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তারা তাদের টাকা উত্তোলন করতে পারবেন।”
তিনি আরও বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সবসময় গ্রাহকদের পাশে রয়েছে এবং তাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
অতীতের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর উদাহরণ
ভারপ্রাপ্ত এমডি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়েও ব্যাংকটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কিন্তু গ্রাহকদের আস্থা ও সমর্থনের কারণে সেই সংকট সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়। পরবর্তীতে ব্যাংকের আমানত ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান পরিস্থিতিও সাময়িক এবং খুব দ্রুত ইসলামী ব্যাংক আরও শক্তিশালী অবস্থানে ফিরে আসবে।
স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর
বর্তমান পরিচালনা পর্ষদ ও বিনিয়োগ ব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন প্রতিটি ঋণ ও বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। পরিচালনা পর্ষদ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করছে।
তার ভাষায়, “এখন কোনো ধরনের পক্ষপাতিত্ব বা ব্যক্তিগত স্বার্থের সুযোগ নেই। ফলে ব্যাংকের অর্থ অন্যত্র চলে যাওয়া বা পাচার হওয়ার আশঙ্কাও নেই।”
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস
বাংলাদেশ ব্যাংকের ভূমিকার প্রশংসা করে আলতাফ হোসেন বলেন, কেন্দ্রীয় ব্যাংক অতীতেও ইসলামী ব্যাংকের পাশে ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে।
সবশেষে তিনি গ্রাহকদের উদ্দেশে অনুরোধ জানান, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকতে এবং ইসলামী ব্যাংকের প্রতি আস্থা বজায় রাখতে। তার মতে, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংক গ্রাহকদের আমানত সুরক্ষা ও সেবার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
১২ ঘন্টা আগে
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
২ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৩ দিন আগে
জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে।রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য
৭ দিন আগে
